আকিজ এগ্রো ফিড লিমিটেড-এর রিজিওনাল ডিলারস মিট বরিশালে অনুষ্ঠিত

১১ নভেম্বর ২০২৫ আকিজ এগ্রো ফিড লিমিটেড-এর রিজিওনাল ডিলারস মিট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক ডিলার এবং আকিজ এগ্রো ফিড লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এ আয়োজনে ছিল প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানে কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ডিলারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মকর্তারা দীর্ঘদিন ধরে সহযোগিতা ও আস্থার জন্য সকল ডিলারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ টি এম হাবিব উল্লাহ, হেড অফ অপারেশন মোঃ শাহীন শরীফসহ প্রতিষ্ঠানের আরও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ডিলারদের সক্রিয় অংশগ্রহণ ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।