| ব্যবহারে চেরিশ ফিড, সাফল্য নিশ্চিত স্লোগানকে সামনে রেখে উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রোডের পলশা মিশন বাজারে আর বি এগ্ৰো লিমিটেড-এর উদ্যোগে “খামারী সমৃদ্ধি কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক খামারীর উপস্থিতিতে গতকাল ২৫ অক্টোবর ২০২৫ সফলভাবে এই সভা সম্পন্ন হলো। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিলার মেসার্স বিসমিল্লাহ এগ্ৰো বিতান।
কর্মশালায় ফিশ, ব্রয়লার এবং পোল্ট্রি সেক্টরের খামার ব্যবস্থাপনা, পুষ্টি, উৎপাদন বৃদ্ধি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খামারীরা তাদের প্রযোজ্য সমস্যাগুলো নিয়ে সরাসরি আলোচনা করার সুযোগ পান এবং আধুনিক পদ্ধতি ও ফিড ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করেন। আর বি এগ্ৰো লিমিটেড-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
উক্ত কর্মশালা খামারীদের মধ্যে চেরিশ ফিড ব্যবহারের গুরুত্ব ও সফল খামারী ব্যবস্থাপনার কৌশল তুলে ধরার মাধ্যমে একটি শিক্ষণীয় ও ফলপ্রসূ আয়োজন হিসেবে স্বীকৃতি পেল। |







