চট্টগ্রামে বিভাগীয় ডেইরি ফার্মারস এসোসিয়েশনের খামারি সম্মেলন ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগীয় ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে “খামারি সম্মেলন ও ট্রেনিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম নগরে অবস্থিত এ কে কনভেনশন হল, ৩৫০ আরাকান রোড, বাদুরতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ আতিয়ার রহমান, পরিচালক, বিভাগীয় প্রানিসম্পদ দপ্তর, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ আলমগীর, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা, চট্টগ্রাম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোঃ ইকবাল হোসাইন, সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ডেইরী ফার্মারস এসোসিয়েশন।

প্রশিক্ষক হিসেবে ছিলেন ডাঃ মোঃ ফরহাদ হোসেন, কিউরেটর, সিভাসু ও পরিচালক (অব) প্রানিসম্পদ অধিদপ্তর; প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, মেডিসিন বিভাগ, সিভাসু এবং ড. মোহাম্মদ ওমর ফারুক, উপ পরিচালক, জেলা কৃত্তিম প্রজনন কেন্দ্র, চট্টগ্রাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিতে ডেইরি খাতের অবদান অপরিসীম। কিন্তু উৎপাদন খরচ বৃদ্ধি, খাদ্য সংকট ও রোগব্যাধি মোকাবিলায় খামারিদের প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। এ সময় বক্তারা সরকারি সহায়তা বৃদ্ধি, মানসম্মত দুধ উৎপাদন, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং খামারিদের জন্য সহজ ঋণ প্রদানের দাবিও জানান।

দিনব্যাপী এ সম্মেলনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার শতাধিক খামারি অংশ নেন।