ঠাকুরগাঁওয়ে আলাল পোল্ট্রি অ্যান্ড ফিস ফিড লিমিটেডের ডিলার সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও এলাকায় ৭১ ফিডের ক্রমবর্ধমান সাফল্যকে কেন্দ্র করে আজ ১৫ নভেম্বর ২০২৫, শনিবার আলাল পোল্ট্রি অ্যান্ড ফিস ফিড লিমিটেডের ডিলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের ব্যুরো  বাংলাদেশ ট্রেনিং সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগের শতাধিক ডিলার অংশ নেন। আলাল পোল্ট্রি অ্যান্ড ফিস ফিড লিমিটেডের ডিলারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ৭১ ফিডের বাজারে স্থিতিশীলতা ও উচ্চমানের রেজাল্টের প্রশংসা করেন।

ডিলাররা জানান, ৭১ ফিডের প্রতি খামারিদের আস্থা এতটাই শক্তিশালী যে এই ফিড চাহিদার শীর্ষে অবস্থান করছে। উপস্থিত সবাই ৭১ ফিডের ধারাবাহিক উন্নতি দেখে ভবিষ্যতে ৭১ পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মামুন আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার (হেড অফ মার্কেটিং), আলাল গ্রুপ। তিনি ৭১ ফিডের গুণগতমান, ডিলার নেটওয়ার্কের শক্তি এবং বাজারে ব্র্যান্ডের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুলতান মাহমুদ, সিনিয়র ম্যানেজার (সেন্ট্রাল জোন), যিনি ব্যবসা সম্প্রসারণ, মাঠপর্যায়ের টিমওয়ার্ক এবং ডিলারদের সফলতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আব্দুল্লাহ আল-মামুন, ডেপুটি ম্যানেজার (নর্থ জোন)। তিনি ৭১ ফিডের সাফল্যের পেছনে ডিলারদের অবদান, খামারিদের আস্থা এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

সার্বিকভাবে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত এ ডিলার সমাবেশটি ছিল উৎসবমুখর, প্রাণবন্ত এবং সফল একটি আয়োজন, যা ভবিষ্যতে ৭১ ফিডের বাজার বিস্তারে আরও গতি আনবে বলে আশা প্রকাশ করা হয়।