ডাঃ জামিল হোসেনের মমতাময়ী মাতার ইন্তেকাল

আদিয়ান এগ্রো লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ জামিল হোসেন-এর শ্রদ্ধেয় মাতা আজ ০৩ জানুয়ারি ২০২৬ বিকাল ৩টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে, বিশেষ করে হার্ট ফেইলিওর সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

মরহুমা পেশায় ছিলেন গৃহিণী। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে এবং ৩৬ জন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল ৪ জানুয়ারি ২০২৬, রোববার সকাল ১০টায় জামালপুর জেলার মেলান্দহে মরহুমার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে।

ডাঃ জামিল হোসেন তাঁর মরহুম মায়ের রুহের মাগফিরাত কামনা করে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের নিকট দোয়া প্রার্থনা করেছেন।