| প্রান্তিক পর্যায়ের কৃষক ও খামারিদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে গণ উন্নয়ন কেন্দ্র (GUK)। এই উদ্যোগের আওতায় গাইবান্ধা জেলার সদর উপজেলার বোয়ালী ইউনিয়ন এবং ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নে গঠন করা হচ্ছে এগ্রিকালচার কো-অপারেটিভ গ্রুপ।
জিইউকের এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় কৃষক ও খামারিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। প্রতিটি কো-অপারেটিভের অধীনে স্থাপন করা হবে একটি করে মিল্ক কালেকশন সেন্টার এবং সবজি স্টোরেজ সেন্টার। ফলে কৃষকরা তাদের উৎপাদিত দুধ ও সবজি নিরাপদভাবে সংরক্ষণ করতে পারবেন এবং সরাসরি বাজারের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন। উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতা করছে AWO International এবং BMZ Germany। উল্লেখ্য, ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ঘোষিত এই উদ্যোগটি প্রান্তিক কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং কৃষি খাতকে আরও সংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। |







