| বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘Data Analysis in MS EXCEL and STATA’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জুলাই ২০২৬ (সোমবার) দুপুর ১২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে সনদ বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ সামছুল আলম এবং প্রফেসর ড. হুমায়ুন কবির, ট্রেজারার, বাকৃবি।
আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরো’ এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং পরিচালক কৃষিবিদ মো: ছরোয়ার হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: আক্তারুজ্জামান খান এবং রিসোর্স পারসন হিসেবে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. বদিউজ্জামান খান। এছাড়াও আরও বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো: সাইদুর রহমান, প্রফেসর ড. রমিজা বেগম প্রমুখ। এছাড়াও প্রশিক্ষণ সম্পন্নকারী দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভুতি ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন “আমি মনে করি এটি একটি খুবই উপযোগী একটি প্রশিক্ষণ এবং যারা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন নিশ্চয়ই তারা তাদের সেরাটা দিয়েছেন। আমরা যা দেখতে চাই, তা হলো আমাদের বাকৃবির ছাত্র-ছাত্রীরা যেন কোথাও গিয়ে কোনো রকম পশ্চাৎপদ মানসিকতা না দেখায়; বরং সক্রিয় হওয়ার ক্ষেত্রে স্বপ্রণোদিত হয়ে নিজের গৌরব বা সুনাম ছড়িয়ে দেওয়ার মতো জ্ঞান এবং দক্ষতা নিয়ে যায়। এটাই আমাদের প্রত্যাশা”। তিনি আরও বলেন, আমরা এগিয়ে যাব, আমরা পিছিয়ে থাকব না, মেধাবীদের পেছনে রাষ্ট্রীয়ভাবে অর্থ ব্যবহার করার ফলে তাদের মধ্যে জাতির প্রতি দায়বদ্ধতা তৈরি হয় এবং সত্যিকার অর্থে দেশের জন্য তারা সম্পদে পরিণত হয়। উল্লেখ্য, আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরো’ ২০০২ সন থেকে এধরণের প্রশিক্ষণের আয়োজন করে থাকে এবং দুই সপ্তাহব্যাপী পরিচালিত এই প্রশিক্ষণে সকল অনুষদ থেকে ৩০ জন (২৮ জন এম.এস এবং ২জন পিএইচডি) ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীবৃন্দ ছাড়াও অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন। |







