বাকৃবি ও ডিএইর উদ্যোগে রাসায়নিকের ঝুঁকি কমাতে দুই দিনব্যাপী কর্মশালা

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের উদ্যোগে ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সামাজিক এবং আচরণগত পরিবর্তন যোগাযোগ (এসবিসিসি) কৌশল ও প্রচার অভিযান উন্নয়ন কর্মশালা’। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে ন্যাসেন্ট গার্ডেনিয়া স্যুটস হোটেলে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

ক্যাব ইন্টারন্যাশনাল (ক্যাবি) কর্তৃক প্ল্যান্টওয়াইজ প্লাস কর্মসূচির আওতায় ‘পেস্টিসাইড প্রকল্প’-এর অংশ হিসেবে আয়োজিত হয়। এ কর্মশালার উদ্দেশ্য হলো কীটনাশক ব্যবহারের ঝুঁকি হ্রাস, সমন্বিত বালাই দমন (আইপিএম) প্রসার এবং কৃষি কাজে নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ক্যাবি বাংলাদেশের প্রতিনিধি ড. সালেহ আহমেদ। প্রধান অতিথি ছিলেন, ডিএই মহাপরিচালক মো. সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন, বিএআরসির প্রশাসন ও অর্থ বিভাগের সদস্য পরিচালক ড. মো. সাইফুল্লাহ, ডিএইর ফিল্ড সার্ভিস উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল।

কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা এসবিসিসি কৌশলের কাঠামো, পরিস্থিতি বিশ্লেষণ, অডিয়েন্স অ্যানালাইসিস ও অংশগ্রহণমূলক গ্রুপ ওয়ার্কে অংশ নিচ্ছেন। আগামীকাল (সোমবার) সমাপনী অনুষ্ঠান হবে।

প্রধান অতিথি মো. সাইফুল আলম তার বক্তব্যে এসবিসিসির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, এসবিসিসি নিরাপদ পেস্টিসাইড ব্যবহার এবং সমন্বিত কীটনাশক ব্যবস্থাপনা (আইপিএম) প্রচারের মাধ্যমে কৃষকদের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।