| “করবো খামার, গড়বো দেশ – এনাম ফিডে বাংলাদেশ” এই অঙ্গীকারকে সঙ্গে নিয়ে এনাম হ্যাচারি এন্ড ফিডস লিমিটেড ২২ নভেম্বর ২০২৫ তারিখে মাসিক বিক্রয় সভা অনুষ্ঠিত করেছে। ঢাকার উত্তরাস্থ শী শেল হোটেলে তাঁদের এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বাবস্থাপনা পরিচালক আলহাজ এনামুল হক মোল্লা, পরিচালকগণ যথাক্রমে ওয়াজেদ আহমেদ অনিক এবং ওয়াকিল আহমেদ অপু সভায় উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার ফেরদৌস ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) সাইফুল আলম, ডিজিএম, আবুল হোসেন পলাশ (সেলস এন্ড মার্কেটিং) ও ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রকিউরমেন্ট ও একাউন্টস) মোহাম্মদ আলী আর্শ্বাদসহ সারা দেশের সকল বিক্রয় কর্মকর্তাবৃন্দ।
সভায় “বাৎসরিক বিক্রয় পরিকল্পনা ২০২৬” শিরোনামে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এ সময় কর্মকর্তারা আগাম বছরের জন্য ১০,০০০ মেট্রিক টন ফিড বিক্রয়ের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা জানান, আগের বছরের অভিজ্ঞতা ও বাজার বিশ্লেষণের ভিত্তিতে নতুন বছরের জন্য বাস্তবসম্মত এবং সম্ভাবনাময় একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, এনাম ফিড সারা দেশের খামারিদের কাছে গুণগতমানের ফিড পৌঁছে দিতে আরও বদ্ধপরিকর। পরিকল্পনার সফল বাস্তবায়নের মাধ্যমে খামারখাত আরও শক্তিশালী হবে এবং খামারিরা আরও উন্নত সেবা পাবেন বলে আশা প্রকাশ করা হয়। |








