বিএআরসিতে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত

ঢাকা, ৪ জুন ২০২৬: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর সভাকক্ষে আজ ‘বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির ৯০তম (বিশেষ) সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. রফিকুল ই মোহামেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম।

সভায় দেশের কৃষি উৎপাদন ব্যবস্থায় নিরাপদ ও কার্যকর বালাইনাশক ব্যবহারের বিভিন্ন বিষয়, নতুন বালাইনাশক নিবন্ধন, প্রযুক্তিগত মূল্যায়ন এবং কৃষকের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বালাইনাশকের নিরাপদ ব্যবহার ও কার্যকর তদারকির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে দেশের কৃষি খাতের উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশমালা নিয়ে আলোচনা করা হয়।