| বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক (অনলাইন) সাহানোয়ার সাইদ শাহীন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর আবু খালিদ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর খামারবাড়ীস্থ কেআইবি কনফারেন্স রুমে নবনির্বাচিত এই কমিটি ঘোষণা করা হয়।
সহ-সভাপতি
- ইয়াছির ওয়ারদাদ, সিনিয়র রিপোর্টার, দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেস
- আ. ন. ম. মহিবুব উজ জামান, সিনিয়র রিপোর্টার, ডেইলি সান
যুগ্ম সাধারণ সম্পাদক
- আব্বাস উদ্দিন নয়ন, চিফ রিপোর্টার, বিজনেস স্ট্যান্ডার্ড
- এমদাদুল হক তুহিন, সিনিয়র করেসপন্ডেন্ট, সারাবাংলা ডটনেট
অন্যান্য পদে নির্বাচিতরা
- সাংগঠনিক সম্পাদক: মো. মেহেদী হাসান, সিনিয়র রিপোর্টার, প্রতিদিনের সংবাদ
- অর্থ সম্পাদক: মোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার, বণিক বার্তা
- সহ-সাংগঠনিক সম্পাদক: আলতাব হোসেন (দৈনিক খোলা কাগজ), আফসানা মিমি (চ্যানেল টুয়েন্টিফোর)
- দপ্তর সম্পাদক: মরিয়ম সেঁজুতি, সিনিয়র রিপোর্টার, ভোরের কাগজ
- গবেষণা সম্পাদক: সুশান্ত সিনহা, বিশেষ প্রতিনিধি, ৭১ টেলিভিশন
- অনুষ্ঠান সম্পাদক: সালেহ মোহাম্মদ রশিদ অলক, সম্পাদক, পলিটিক্স নিউজ
- প্রশিক্ষণ সম্পাদক: আল মামুন, সিনিয়র রিপোর্টার, বাংলাভিশন
- খামারী উন্নয়ন সম্পাদক: তাজনূর ইসলাম, স্টাফ রিপোর্টার, যমুনা টেলিভিশন
- আন্তর্জাতিক সম্পাদক: মেহেদী আল আমিন, সিনিয়র রিপোর্টার, প্রতিদিনের বাংলাদেশ
- প্রচার সম্পাদক: শুকান্ত হাওলাদার, স্টাফ রিপোর্টার, দ্যা ডেইলি স্টার
- প্রকাশনা সম্পাদক: আসাদুজ্জামান নূর, স্টাফ রিপোর্টার, আজকের পত্রিকা
- কৃষক অধিকার সম্পাদক: ইমরান হোসেন ইমন, নিউজ এডিটর, ইউএনবি
- তথ্য সম্পাদক: লুৎফর রহমান কাঁকন, সিনিয়র রিপোর্টার, আমাদের সময়
কার্যকরী সদস্য
- মানিক মুনতাসির, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন
- জহির মুন্না, সিনিয়র রিপোর্টার, চ্যানেল আই
- শুভ খান, সিনিয়র রিপোর্টার, সময় টিভি
- মোঃ মুত্তাকিনুর রহমান মাসফি, স্টাফ রিপোর্টার, কালের কণ্ঠ
- মো. আল-আমীন, স্টাফ রিপোর্টার, টাইমস অব বাংলাদেশ
নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে বিএজেএফ আরও শক্তিশালী হয়ে কৃষি সাংবাদিকদের অধিকার রক্ষা, কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে উপস্থিত সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন। |