শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের কন্যার ইন্তেকাল

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোনিয়া তাবাসুম আহমেদের কন্যা ইনাইয়া আহমেদ (১১) আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০০ টায় শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইনাইয়া আহমেদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

ইনাইয়া আহমেদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় সম্প্রদায়সহ শিক্ষাজগতে শোকের ছায়া নেমে এসেছে।