| কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সোনাগাজীর উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. হানিফ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু সায়েম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রফিক উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আরা এবং আইসিটি অফিসার মো. আব্দুল্লাহ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ এবং সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার প্রতাপ নাথ। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার ৫ হাজার ৬শ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। |







