| প্রাণিস্বাস্থ্য ও প্রাণিসম্পদ খাতের সর্ববৃহৎ প্রদর্শনী “৬ষ্ঠ আহকাব আন্তর্জাতিক মেলা-২০২৬”-এ স্টল বুকিং এখন শেষ পর্যায়ে। আয়োজক সূত্রে জানা গেছে, বরাদ্দকৃত ৬২২টি স্টলের মধ্যে ইতোমধ্যে ৬০২টি বিক্রি সম্পন্ন হয়েছে। ফলে মাত্র ২০টি স্টল বাকি রয়েছে, যা যেকোনো সময় বিক্রি শেষ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগামী ৮–১০ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (ICCB)-তে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী। “সুস্থ প্রাণী, সমৃদ্ধ জাতি (Healthy Animal, Thriving Nation)” স্লোগানে আয়োজিত এ মেলায় দেশের ও আন্তর্জাতিক শীর্ষ কোম্পানিগুলো প্রদর্শন করবে ভ্যাকসিন, ওষুধ, ফিড এডিটিভস, মিনারেলস, ডায়াগনস্টিকসসহ অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন। মেলায় সব স্টল প্রথমবারের মতো এক ছাদের নিচে রাখা হবে, যাতে দর্শনার্থী ও অংশগ্রহণকারীরা সহজে পুরো প্রদর্শনী ঘুরে দেখতে পারেন। থাকছে নারী-পুরুষের জন্য পৃথক নামাজের স্থান, ফুড কর্নার, তথ্য সেবা ডেস্ক এবং ছোট মিটিংয়ের জন্য আলাদা সেশন জোন।মেলাকে ঘিরে প্রস্তুতি ও আয়োজন-সংক্রান্ত সব তথ্য তুলে ধরতে গত ২৯ সেপ্টেম্বর আহকাব-এর উদ্যোগে “Meet The Press” অনুষ্ঠিত হয়। সেখানে আয়োজকরা মেলার কাঠামো, নতুন সুবিধা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং স্টল বুকিং প্রক্রিয়া উপস্থাপন করেন। এবারের আসরে প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে ইব্রাটাস ট্রেডিং কোম্পানি লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে আলাল গ্রুপ, সিপি বাংলাদেশ, ডক্টরস এগ্রোভেট লিমিটেড, প্ল্যানেট ফার্মা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। পাশাপাশি সিলভার ক্যাটাগরিতেও যুক্ত আছে আকিজ ফিড, এভন এনিমেল হেলথ, বায়ো কেয়ার এগ্রো লিমিটেড, Bolong Livestock Husbandry Machinery, সেঞ্চুরী এগ্রো লিমিটেড, ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেড, Silo Animal Health সহ আরও দেশি-বিদেশি প্রতিষ্ঠান। এছাড়া অন্যান্য স্পন্সর হিসেবে আছেন খান এগ্রো গ্রুপ, Provet Resources Ltd. এবং প্রভিটা। মেলার বাকি আছে মাত্র অল্প কিছু দিন। যারা এখনো স্টল বুকিং করেননি, তাদের দ্রুত নিবন্ধনের অনুরোধ জানিয়েছে আয়োজক সংস্থা আহকাব। 📞 স্টল বুকিং তথ্যের জন্য যোগাযোগ করুন: (অবশিষ্ট স্টল ক্যাটাগরি ভিত্তিতে দেখতে এখানে ক্লিক করুন) AHCAB Secretariat, Unit-12/E, Centre Point Concord, Farmgate, Dhaka-1215, Bangladesh. 📧 info@ahcab.net | 🌐 www.ahcab.net | 📱 01713 454425 |







