| প্রাণিস্বাস্থ্য ও প্রাণিসম্পদ খাতের সর্ববৃহৎ প্রদর্শনী “৬ষ্ঠ আহকাব আন্তর্জাতিক মেলা-২০২৬”-এ স্টল বুকিং চলছে অভূতপূর্ব সাড়া নিয়ে। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় বরাদ্দকৃত ৬২২টি স্টলের মধ্যে ইতোমধ্যে ৫৬০টি বিক্রি সম্পন্ন হয়েছে। এখন বাকি রয়েছে মাত্র ৬২টি স্টল, যা দ্রুত বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ৮–১০ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (ICCB)-তে অনুষ্ঠিত হবে এ মহাযজ্ঞ। “সুস্থ প্রাণী, সমৃদ্ধ জাতি (Healthy Animal, Thriving Nation)” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মেলা দেশের নিরাপদ খাদ্য উৎপাদন, টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। মেলায় দেশের ও বিদেশি শীর্ষস্থানীয় কোম্পানিগুলো প্রদর্শন করবে অত্যাধুনিক ভ্যাকসিন, ওষুধ, ফিড এডিটিভস, মিনারেলস, ডায়াগনস্টিকস ও ইনোভেটিভ টেকনোলজি। পাশাপাশি থাকছে বিশেষজ্ঞদের অংশগ্রহণে এক মহা মিলন-মেলা যেখানে নীতিনির্ধারক, উদ্যোক্তা, গবেষক ও বিনিয়োগকারীরা একসঙ্গে শিল্পখাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় করবেন। এই আয়োজনকে আরও আকর্ষণীয় করতে আয়োজকরা নিয়েছেন বেশ কিছু নতুন উদ্যোগ। এ বছর প্রথমবারের মতো সব স্টল এক ছাদের নিচে স্থাপন করা হবে, যাতে অংশগ্রহণকারীরা সহজে পুরো প্রদর্শনী পরিদর্শন করতে পারেন। নারী ও পুরুষের জন্য পৃথক নামাজের স্থান, দর্শনার্থীদের জন্য খাবারের ব্যবস্থা, এবং ছোট মিটিংয়ের জন্য আলাদা সেশন হল—সবকিছুই পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। এ সব কিছু বিষয় সকলকে জানানোর জন্য গত সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে আহকাব ‘Meet The Press’ এর আয়োজন করে। সেখানে আহকাব সভাপতি সায়েম উল হক বলেন, “এটি শুধু একটি প্রদর্শনী নয়, বরং আমাদের প্রাণিসম্পদ খাতের সক্ষমতা তুলে ধরার এক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। আমরা চাই, দেশের প্রতিটি প্রতিষ্ঠান এই সুযোগ গ্রহণ করুক—নিজেদের পণ্য, সেবা ও উদ্ভাবনকে বিশ্ববাজারে তুলে ধরুক।” মহাসচিব মো. আনোয়ার হোসেন বলেন, “৬ষ্ঠ আহকাব আন্তর্জাতিক মেলা হবে এমন একটি ইভেন্ট যেখানে শিল্পখাতের প্রতিটি অংশগ্রহণকারী পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নতুন ব্যবসায়িক দিগন্ত উন্মোচন করতে পারবেন। স্টল বুকিং এখন শেষ পর্যায়ে—যারা এখনো নিবন্ধন করেননি, তাদের দ্রুত যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।” মেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে ইব্রাটাস ট্রেডিং কোম্পানি লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে আলাল গ্রুপ, সিপি বাংলাদেশ, ডক্টরস এগ্রোভেট লিমিটেড, প্ল্যানেট ফার্মা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এছাড়া সিলভার স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে একাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠান। 📞 স্টল বুকিং তথ্যের জন্য যোগাযোগ করুন: (অবশিষ্ট স্টল ক্যাটাগরি ভিত্তিতে দেখতে এখানে ক্লিক করুন) AHCAB Secretariat, Unit-12/E, Centre Point Concord, Farmgate, Dhaka-1215, Bangladesh. 📧 info@ahcab.net | 🌐 www.ahcab.net | 📱 01713 454425 |







