| রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনী–২০২৫ এ অংশগ্রহণ করেছে দেশের জনপ্রিয় ফিড ব্র্যান্ড এ্যাংকর ফিডস–এর উৎপাদক প্রতিষ্ঠান Aleya Feed Limited। উন্নতমানের মাছ ও চিংড়ি ফিড প্রদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানটি মৎস্যচাষিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
প্রদর্শনীতে এ্যাংকর ফিডস স্টলে বিভিন্ন প্রজাতির মাছের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণসমৃদ্ধ ফিড, উন্নত ফর্মুলেশন, উচ্চ প্রোটিনমান, দ্রুত বৃদ্ধি সহায়ক উপাদান এবং পরিবেশবান্ধব ফিড প্রযুক্তি তুলে ধরা হয়। দর্শনার্থীরা ফিড উৎপাদন প্রক্রিয়া, কাঁচামালের গুণগত মান, উৎপাদনে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি এবং বাজারজাতকরণ ব্যবস্থার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। স্টলটিতে আগত শিক্ষার্থী, গবেষক, উদ্যোক্তা এবং বিভিন্ন জেলার মৎস্যচাষিরা এ্যাংকর ফিডস-এর স্থিতিশীল মান, টেকসই উৎপাদন ব্যবস্থাপনা ও খামার উপযোগী ফিড ব্যবহারের সুবিধা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি প্রদর্শনীতে দেখানো ফিড স্যাম্পল, তথ্যবহুল পোস্টার এবং প্রযুক্তিগত উপস্থাপনা দর্শনার্থীদের কাছে বিশেষ আগ্রহের জন্ম দেয়। এ বছরের আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনীতে Aleya Feed Limited-এর অংশগ্রহণ দেশের মৎস্যখাতে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ফিড ব্যবহারের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন। |







