আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনী–২০২৫ এ নারিশ ফিশ ফিড স্টল প্রদর্শকদের নজর কাড়লো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনী–২০২৫ এ অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ফিড ব্র্যান্ড Nourish Fish Feed, যা উৎপাদন করে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেড। প্রযুক্তিনির্ভর নিরাপদ ও পুষ্টি-সমৃদ্ধ ফিড প্রদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানটির স্টল প্রদর্শনীর অন্যতম আকর্ষণে পরিণত হয়।

স্টলে বিভিন্ন প্রজাতির চাষের উপযোগী মাছের গ্রোয়ার, নার্সারি ও স্টার্টার ফিড, উন্নত ফর্মুলেশন, উচ্চ হজমক্ষমতা, দ্রুত বৃদ্ধি-সহায়ক উপাদান এবং গুণগত মান বজায় রাখার প্রক্রিয়া উপস্থাপন করা হয়। দর্শনার্থীরা আধুনিক ফিড প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের মান সম্পর্কে কাছ থেকে ধারণা লাভ করেন।

প্রদর্শনীতে আগত মৎস্যচাষি, গবেষক, শিক্ষার্থী ও উদ্যোক্তারা Nourish Fish Feed–এর উৎপাদন সক্ষমতা, খামার উপযোগী ফিড ব্যবহারের সুবিধা এবং টেকসই প্রাকটিস সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ফিড স্যাম্পল, প্রচারণামূলক উপকরণ এবং তথ্যচিত্র স্টলটিতে বাড়তি আকর্ষণ তৈরি করে।

আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনী–২০২৫–এ নারিশ ফিশ ফিডের অংশগ্রহণ দেশের মৎস্যখাতে উচ্চমানের নিরাপদ ফিড ব্যবহারের প্রচলন আরও বিস্তৃত করতে ইতিবাচক ভূমিকা রাখছে।