| রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনী–২০২৫ এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে দেশের স্বনামধন্য ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান Quality Feeds Limited। উন্নতমানের মাছের ফিড ও আধুনিক ফিড প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানটির স্টল দর্শনার্থীদের নজর কাড়ে।
প্রদর্শনীতে Quality Feeds তাদের বিভিন্ন ক্যাটাগরির ফিশ ফিড, উন্নত ফর্মুলেশন, উচ্চ পুষ্টিমানসম্পন্ন উপাদান, দ্রুত বৃদ্ধি–সহায়ক প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া তুলে ধরে। স্টলে প্রদর্শিত ফিড স্যাম্পল, তথ্যসমৃদ্ধ ব্যানার, পোস্টার ও ভিজ্যুয়াল উপস্থাপনা দর্শনার্থীদের মধ্যে প্রযুক্তিগত কৌতূহল বাড়ায়। মৎস্যচাষি, গবেষক, উদ্যোক্তা, শিক্ষক–শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ Quality Feeds Limited–এর স্টল পরিদর্শন করে ফিড উৎপাদনে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি, কাঁচামালের মান, উৎপাদন দক্ষতা এবং খামার উপযোগী ফিড ব্যবহারের সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনী–২০২৫ এ Quality Feeds Limited–এর অংশগ্রহণ দেশের মৎস্য খাতে টেকসই, নিরাপদ ও বৈজ্ঞানিকভাবে উন্নত ফিড ব্যবহারের প্রচলনকে আরও এগিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে। |








