| ২৪ জানুয়ারি ২০২৬ ইং, শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত উপ-সচিব আহম্মদ আলী বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র (সামপ্রকে) পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রের চলমান বিভিন্ন গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং গবেষণাগারের অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সামুদ্রিক মৎস্য উন্নয়নে পরিচালিত গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উপ-সচিব আহম্মদ আলী মহোদয় সামপ্রকে কর্তৃক বাস্তবায়িত গবেষণা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দেশের সামুদ্রিক মৎস্য খাতের টেকসই উন্নয়নে এসব গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি ভবিষ্যতেও গবেষণা কার্যক্রমের ধারাবাহিক সাফল্য কামনা করেন। পরিদর্শনকালে সামপ্রকে-এর কেন্দ্রপ্রধান ড. আশরাফুল হক মহোদয়সহ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। |







