পলাশবাড়ীতে এসিআই গোদরেজ এর আধুনিক খামার ব্যবস্থাপনা ও জৈবনিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

২৪ জানুয়ারি ২০২৬ গাইবান্ধার পলাশবাড়ীতে আধুনিক খামার ব্যবস্থাপনা, পুষ্টিদানা ফিড এবং জৈবনিরাপত্তা (Biosecurity) বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড-এর আয়োজনে ও মেসার্স রিপন ট্রেডার্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে খামার পরিচালনার আধুনিক কৌশল, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে জৈবনিরাপত্তার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স রিপন ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ রিপন এবং এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড-এর নর্থ জোনের ম্যানেজার আবু সায়েদ সোহাগ। তারা খামারে মানসম্মত পুষ্টিদানা ফিড ব্যবহারের প্রয়োজনীয়তা, সঠিক ব্যবস্থাপনা এবং বায়োসিকিউরিটি মেনে চলার মাধ্যমে টেকসই খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন রাহাত রহমান এবং ডা: রাব্বি ইবনে কাদের। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ খামারিদের বাস্তব জ্ঞান বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও লাভজনক খামার ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং আলোচনার মাধ্যমে তারা বাস্তবমুখী দিকনির্দেশনা লাভ করেন।