১৩ হাজার টন সেলস অর্জনে কেজিএস গ্রুপের সাফল্য উদযাপন

কেজিএস গ্রুপ ডিসেম্বর ২০২৫ মাসে সর্বোচ্চ ১৩ হাজার টন সেলস অর্জন করে একটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। এই সাফল্য উদযাপন উপলক্ষে গতকাল ১০ জানুয়ারি ২০২৬ রাজধানীর উত্তরায় অবস্থিত হোটেল শী শেল-এ একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেজিএস গ্রুপের হেড অব অপারেশন সেতু সাহা, এলিগেন্ট ফিডের জেনারেল ম্যানেজার (কৃষিবিদ) এস এম তানভীর কাওছার, হেড অব বিজনেস প্রবীর কুমার ধর, চেরিশ ফিডের হেড অব সেলস ডাঃ কাওছার আহমেদ, সেফ ফিডের সিনিয়র এজিএম দেলোয়ার হোসেন, এলিগেন্ট ফিডের এজিএম মইনুল হোসেন, সিনিয়র ম্যানেজার মুস্তাফিজুর রহমানসহ রাজু আহমেদ, শাহিন গাজী, এনায়েত হোসেন এবং সকল মার্কেটিং অফিসারবৃন্দ।

এই আয়োজনটি মাসিক মিটিংয়ের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়, যেখানে ক্রাউন এগ্রো লিমিটেডের সারা দেশ থেকে আগত মার্কেটিং অফিসার, টেকনিক্যাল ডাক্তার, ম্যানেজার ও এজিএমগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি ঢাকাস্থ প্রধান কার্যালয়ের সকল ডিপার্টমেন্টের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের একপর্যায়ে সবার উপস্থিতিতে কেজিএস গ্রুপের এই সাফল্য উদযাপনে কেক কাটা হয়। বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা, দক্ষ ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের টিমের নিরলস পরিশ্রমের ফলেই এই রেকর্ড সেলস অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।