আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনী–২০২৫ এ Crown Agro Industries Limited-এর Elegant Feed স্টল উপস্থিতি প্রধান আকর্ষণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনী–২০২৫ এ অংশগ্রহণ করেছে KGS Group–এর অঙ্গ প্রতিষ্ঠান Crown Agro Industries Limited, যার স্টলে প্রদর্শিত হয়েছে তাদের প্রিমিয়াম ফিড ব্র্যান্ড Elegant Feed। উন্নতমানের মাছের ফিড এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি তুলে ধরার মাধ্যমে স্টলটি প্রদর্শনীর অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

স্টলে বিভিন্ন প্রজাতির মাছের জন্য উচ্চমানের পুষ্টিগুণসমৃদ্ধ ফিড, দ্রুত বৃদ্ধি-সহায়ক উপাদান এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রযুক্তি প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা ফিড উৎপাদন প্রক্রিয়া, কাঁচামালের গুণমান, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং খামার উপযোগী ফিড ব্যবহারের সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে সক্ষম হন।

মৎস্যচাষি, গবেষক, উদ্যোক্তা এবং শিক্ষার্থীরা Elegant Feed স্টল পরিদর্শন করে আধুনিক ফিড ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং খামারের টেকসই উন্নয়ন সম্পর্কে ধারণা পান। স্টলে প্রদর্শিত তথ্যচিত্র, ফিড স্যাম্পল এবং প্রদর্শনী উপকরণ দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।

আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনী–২০২৫ এ Crown Agro Industries Limited-এর অংশগ্রহণ দেশের মৎস্যখাতে নিরাপদ, পুষ্টিসমৃদ্ধ এবং প্রযুক্তিনির্ভর ফিড ব্যবহারের প্রচলনকে আরও শক্তিশালী করছে।