| গত ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খুলনার সোনাডাঙায় অবস্থিত হোটেল পুষ্প বিলাসে Square Pharmaceuticals PLC-এর AgroVet Division এর উদ্যোগে একটি সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Fisheries Executive Association, Khulna (FEAK) এর সদস্যবৃন্দ।
সেমিনারটি সভাপতিত্ব করেন FEAK এর সভাপতি মৎস্যবিদ অনুপ কুমার পাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মৎস্যবিদ জিল্লুর রহমান এবং মৎস্যবিদ মো: ইকবাল হোসেন বিদ্যুৎ। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবুল কাশেম (Zonal Sales Manager, AgroVet Division), ডা: তানভীর হাসান (Executive, AgroVet Division) এবং FEAK এর সদস্যবৃন্দ। সায়েন্টিফিক সেশনটি পরিচালনা করেন মৎস্যবিদ শাকিল আক্তার (Executive, AgroVet Division)। সকলের সক্রিয় অংশগ্রহণে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়। |







