| খামারিদের আরও উন্নত ও কার্যকর প্রযুক্তিগত সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিউ হোপ বাংলাদেশ-এর টেকনিক্যাল সার্ভিস বিভাগ আয়োজিত ‘Quarterly Doctors Meeting’ অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই ২০২৬ কক্সবাজারের কোকোমো সানসেট রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় কোম্পানির বিভিন্ন অঞ্চলে কর্মরত ভেটেরিনারি চিকিৎসক ও টেকনিক্যাল কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন নিউ হোপ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ডা. এনএম.এম. হোসাইন। তিনি মাঠপর্যায়ে খামারিদের বর্তমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেগুলোর কার্যকর ও যুগোপযোগী প্রযুক্তিগত সমাধান নিয়ে আলোচনা করেন। পাশাপাশি খামারিদের কাছে আরও মানসম্পন্ন ও দ্রুত সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আয়োজকরা জানান, এই সভার মূল উদ্দেশ্য ছিল মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, খামারিদের সমস্যার বাস্তবসম্মত সমাধান নির্ধারণ এবং টেকনিক্যাল সার্ভিস টিমের দক্ষতা ও সমন্বয় আরও শক্তিশালী করা। দিনব্যাপী কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল সেরা কর্মীদের সম্মাননা প্রদান। খামারিদের সেবায় নিষ্ঠা, কর্মদক্ষতা এবং অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ টেকনিক্যাল টিমের সেরা তিনজন পারফর্মারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, খামারিদের টেকসই উন্নয়ন, প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে নিউ হোপ ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে। নিউ হোপ পরিবারের পক্ষ থেকে সম্মাননা পাওয়া সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে তাদের এই অর্জন ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। |







