| লাইভস্টক ইন্ডাস্ট্রি এর স্বনাম ধন্য কোম্পানী ফার্মা এন্ড ফার্ম এর পুন:জাগরণের এই পর্যায়ে চট্রগ্রাম এর খুলশীস্থ The Golden Spoon Multi Cuisine Restaurant এ ১০ সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার সন্ধ্যায় এক সেমিনার অনুষ্ঠিত হয় । উক্ত সেমিনার এ স্বাগত বক্তব্য রাখেন ফার্মা এন্ড ফার্ম এর পার্টনার ডা. মো: রেজাউল করিম মিয়া ।তিনি তাঁর বক্তব্যে খামারী ও প্রেসক্রাইবারদের ভালোবাসায় সিক্ত কোম্পানী ফার্মা এন্ড ফার্ম কে নব উদ্যমে সকলের সহযোগিতায় এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোহাম্মদ আল আমীন, পার্টনার ফার্মা এন্ড ফার্ম । ডা. আল আমীন তার উপস্থাপনায় সুস্থ্য ও মেধাবী জাতি গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ফার্মা এন্ড ফার্ম এর কর্মপরিকল্পনা এবং বাংলাদেশের পোল্ট্রি, ক্যাটেল, অ্যাকুয়া ও সম্ভাবনাময় পেট ইন্ডাস্ট্রি সামগ্রিক তথ্য উপস্থাপন করেন ।CAVAC south korea এর ভ্যাকসিন CaniShot RvK , CaniShot DHPPL, PoulShot ING, PoulShot BNE, PoulShot NDO, PoulShot MG F, PoulShot S9/R, PoulShot B1+IB, PoulShot IB, PoulShot Lasota, PoulShot Gumboro, PoulShot IBD Win+ সিরিজ এ সদ্য যুক্ত হওয়া PoulShot AI (H9N2), PoulShot AI , PoulShot AI(H9N2)+ND এবং LSD vaccine এর টেকনিকাল ইনফরমেশন প্রদান করেন ।তাছাড়া Cipryl Solution, BEST N, BP Sol, S Zol, D cox,ওয়ার্ম , Toposal, Cefa 4, FTD, PEN M সহ Yelco Tox Liquid, Megavit DB Megavit WS অন্যান্য প্রোডাক্ট এর এভাইলেবিলিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মা অ্যান্ড ফার্ম এর নবনিযুক্ত ন্যাশনাল সেলস ম্যানেজার ডা. মো: মনিরুজ্জামান সুজন । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.মো: ফরহাদ হোসেন, প্রফেসর ড মো:সাইফুদ্দিন, প্রফেসর ড মাসুদউজ্জামান , ডা. মো: মোতালেব খান, ডা:মো: সুলতান মাহমুদ, ডা. মোঃ আশরাফ উদ্দিন, ডা. মো: সাদ্দাম হোসেন সহ আরও অনেকে । সেমিনারটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফার্মা এন্ড ফার্ম এর অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোঃ নকিব হাসান তালুকদার । |







