| দেশের প্রাণিসম্পদ ও মৎস্য খাতে সুপরিচিত ব্র্যান্ড কেজিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আর বি এগ্রো লিমিটেড এর ফিড ব্র্যান্ড চেরিশ ফিড তাদের পথচলার ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পণ উদযাপন করেছে। এই উপলক্ষকে ঘিরে রাজধানীতে চেরিশ ফিডের অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে হেড অব বিজনেস প্রবীর কুমার ধর; ডিজিএম (সেলস এন্ড মার্কেটিং) ডাঃ কাওছার আহমেদ; ক্রাউন এগ্রো ইন্ডাস্ট্রিজ এর জেনারেল ম্যানেজার কৃষিবিদ এস এম তানভীর কাওছার; সিনিয়র এজিএম কৃষিবিদ কে. এম. গোলাম রসুল; একোয়া নিউট্রিশনিস্ট মোঃ সাইফি নাসির (এজিএম, ফিশ ফিড) উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টার্ন রিজিওন এর এজিএম আশরাফুল ইসলাম, খুলনা জোনের সি. ম্যানেজার আতাউর রহমান, টাংগাইল জোনের আবদুল আলিম, সিলেট জোনের আবদুল মালেকসহ ফিল্ডের সকল সেলস এবং টেকনিক্যাল কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে প্রবীর কুমার ধর, হেড অব বিজনেস, বলেন, ১৩ বছরের সফল পথচলায় আর বি আগ্রো লিমিটেড ধারাবাহিকভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়ে একটি শক্তিশালী মেগা টিম গড়ে তুলেছে। এই টিমের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, গ্রাহকের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমানে পোল্ট্রি, ফিশ ও ক্যাটেলসহ সকল পণ্যের গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অতি অল্প সময়ের মধ্যে আর বি আগ্রো লিমিটেডের চেরিশ ফিড বাজারে একটি মেগা ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) ডাঃ কাওছার আহমেদ বলেন, “চেরিশ ফিডের এই ১৪ বছরের যাত্রা শুধুই সময়ের হিসাব নয়; এটি মানসম্মত পণ্য, গবেষণাভিত্তিক পুষ্টি এবং খামারিদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের প্রতিফলন। ডিসেম্বর মাসের রেকর্ড বিক্রি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন অনুপ্রেরণা যোগ করেছে।” এছাড়া ক্রাউন এগ্রো ইন্ডাস্ট্রিজ এর জেনারেল ম্যানেজার কৃষিবিদ এস এম তানভীর কাওছার চেরিশ ফিডকে অভিনন্দন জানিয়ে বলেন, “দেশীয় ফিড শিল্পে চেরিশ ফিড একটি আস্থার নাম। তাদের ধারাবাহিক অগ্রগতি পুরো খাতের জন্য ইতিবাচক উদাহরণ।” সিনিয়র এজিএম কৃষিবিদ কে. এম. গোলাম রসুল বলেন, “খামারির চাহিদা ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে ফিড উন্নয়নই চেরিশ ফিডের মূল শক্তি। এই অর্জন প্রমাণ করে আমরা সঠিক পথেই এগোচ্ছি।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এজিএম (ফিশ ফিড) একোয়া নিউট্রিশনিস্ট মো. সাইফি নাসির। তিনি বলেন, “মাছের পুষ্টি ও উৎপাদন বৃদ্ধিতে চেরিশ ফিড নিরবচ্ছিন্নভাবে গবেষণা ও মান নিয়ন্ত্রণে কাজ করছে। এই সাফল্য আমাদের আরও দায়িত্বশীল করে তুলেছে।” অনুষ্ঠানে চেরিশ ফিড কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতে আরও উন্নত পণ্য, উন্নত সেবা এবং খামারি-বান্ধব প্রতিশ্রুতি নিয়ে তারা নতুন উদ্যমে এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। ১৪ বছর পদার্পণ কে কেন্দ্র করে সংশ্লিষ্ট খামারি, ডিলার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়। চেরিশ ফিডের এই সাফল্য দেশের প্রাণিসম্পদ ও মৎস্য খাতে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। |







