| ১১ এপ্রিল ২০২৬ শনিবার ঢাকায় অবস্থিত আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সম্মেলন কক্ষে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে দিনব্যাপী উইড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ -এর উদ্যোগে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে| সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে “উইড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ” এবং “ইউনিভার্সিটি অব টেকনোলজি সারাওয়াক, মালয়েশিয়া”| এতে দেশি-বিদেশি বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, কৃষি উদ্যোক্তা, এমএস ও পিএইচডি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান ও নেপালসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের গবেষণা ও অভিজ্ঞতা উপস্থাপন করেন|
সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন উইড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. এ কে এম মমিনুল ইসলাম, কৃষিতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ড. পরিমল কান্তি বিশ্বাস, সাবেক শিক্ষক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়| প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ| প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আশা ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এস. এম. রেজাউল করিম| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুস সালাম এবং এসিআই এগ্রিবিজনেসেস-এর প্রেসিডেন্ট ড. এফ. এইচ. আনসারী| সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল “Smart Weed Management Through Research and Education”, যা আধুনিক কৃষি, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত সময়োপযোগী বলে বক্তারা উল্লেখ করেন| মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট আগাছা বিজ্ঞানী ও উইড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. রেজাউল করিম| লিড পেপার উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আগাছা বিজ্ঞানী প্রফেসর ড. অনিল শ্রেষ্ঠা, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র| সম্মেলনে আগাছা বিজ্ঞান শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধি, গবেষণায় উদ্ভাবন এবং স্মার্ট প্রযুক্তির ব্যবহার বিষয়ে তিনটি টেকনিক্যাল সেশন এবং একটি পোস্টার সেশন অনুষ্ঠিত হয়| এতে ৬০টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়| এছাড়া আগাছা বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদান রাখায় তিনজন বিজ্ঞানীকে “Weed Science Award” প্রদান করা হয়- ড. আবুল হাসেম, প্রফেসর ড. এস. এম. রেজাউল করিম এবং প্রফেসর ড. শেখ মোহাম্মদ মাসুম কে| আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন দেশের কৃষি গবেষণার অগ্রগতি, উদ্ভাবন এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| |







