নাটোরে চেরিশ ফিডের উদ্যোগে খামারী সমৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত

দেশের মৎস্যখাতকে আরও লাভজনক ও টেকসই করতে চেরিশ ফিড, আর বি এগ্রো লিমিটেড (কেজিএস গ্রুপ)-এর উদ্যোগে নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হলো “খামারী সমৃদ্ধি কর্মশালা”। ভাই ভাই ট্রেডার্সের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় ফিশ ফিডের শতাধিক প্রান্তিক মাছচাষি অংশগ্রহণ করেন।

কর্মশালায় শীতকালীন মাছের পরিচর্যা, আসন্ন মৌসুমে মাছ চাষাবাদের আধুনিক কলাকৌশল, মাছের রঙ (কালার) উন্নয়ন, পুকুর ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত টেকনিক্যাল আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টিবিদ সাইফি নাসির, এজিএম (ফিশ ফিড), কেজিএস গ্রুপ। তিনি বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো চেরিশ ফিশ ফিডে প্রিবায়োটিকস, পোস্টবায়োটিকস ও ফিড গ্রেড ইউকা ব্যবহার করা হচ্ছে। এর ফলে মাছের হজম ক্ষমতা বৃদ্ধি পায়, পুষ্টির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং চেরিশ ফিশ ফিড ব্যবহৃত পুকুরে ক্ষতিকর গ্যাসের প্রাদুর্ভাব প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমে আসে। পাশাপাশি প্রোবায়োটিক ব্যবহারের কারণে মাছের সার্বিক ফলন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ গোলাম রসূল, সিনিয়র এজিএম, চেরিশ ফিড (নর্থ বেংগল জোন), আর বি এগ্রো লিমিটেড, কেজিএস গ্রুপ। তিনি বলেন, “প্রান্তিক খামারিদের সঠিক জ্ঞান ও মানসম্মত ফিড ব্যবহারের মাধ্যমে মাছ চাষে উৎপাদন খরচ কমিয়ে লাভ বৃদ্ধি করা সম্ভব।”

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ পিয়াল মাহমুদ, এসিস্ট্যান্ট ম্যানেজার (নাটোর ও সিরাজগঞ্জ), চেরিশ ফিড, আর বি এগ্রো লিমিটেড এবং মোঃ নিজাম মুন্সি, স্বত্বাধিকারী, ভাই ভাই ট্রেডার্স, গুরুদাসপুর, নাটোর।

আয়োজকরা জানান, খামারিদের বাস্তব সমস্যা ও অভিজ্ঞতা শোনার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধান তুলে ধরতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে খামারিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।

কর্মশালার মূল বার্তা হিসেবে তুলে ধরা হয় চেরিশ ফিশ ফিডের স্লোগান— “ব্যবহারে চেরিশ ফিশ ফিড, সাফল্য নিশ্চিত।”