প্রান্তিক খামারিদের অংশগ্রহণে সেইফ ফিড খামারি মেলা ২০২৬ সম্পন্ন

বগুড়ার খামারিদের অংশগ্রহণে “সেইফ ফিড খামারি মেলা–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সেইফ ফিড, আর বি এগ্রো লিমিটেড (কেজিএস গ্রুপ)-এর উদ্যোগে এবং মানিক ট্রেডার্স, শাহজাহানপুর, বগুড়ার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ফিশ, পোল্ট্রি ও ক্যাটল ফিড খাতের শতাধিক প্রান্তিক খামারি অংশগ্রহণ করেন।

রংপুরের ভিন্ন জগত পিকনিক স্পটে আয়োজিত এ খামারি মেলা বনভোজনের পাশাপাশি একটি মতবিনিময় সভায় পরিণত হয়। এতে খামার ব্যবস্থাপনা, নিরাপদ ও মানসম্মত পশুখাদ্য ব্যবহার, উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং খামারিদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, জিএম, সেইফ ফিড, আর বি এগ্রো লিমিটেড, কেজিএস গ্রুপ; পুষ্টিবিদ সাইফি নাসির, এজিএম (ফিশ ফিড), কেজিএস গ্রুপ; মোঃ আনোয়ার সাদাত, এজিএম, সেইফ ফিড, নর্থ বেংগল জোন; মোঃ আব্দুর রাজ্জাক, ডেপুটি ম্যানেজার (বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ ও গাইবান্ধা), সেইফ ফিড, আর বি এগ্রো লিমিটেড এবং ডাঃ প্রবিত্র মোহন্ত, ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল সার্ভিস), রাজশাহী বিভাগ, কেজিএস গ্রুপ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মানিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আমিরুল ইসলাম মানিক। দিনব্যাপী এ আয়োজনে খামারিরা পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আধুনিক ও টেকসই খামার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করেন।

অনুষ্ঠানজুড়ে সেইফ ফিডের স্লোগান “এসো নির্ভেজাল খাদ্যে স্বপ্নপূরণ করি” বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও খামারিদের দক্ষতা উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।