পুষ্টিরাজ ফিডের উদ্যোগে খামার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সফল ও লাভজনক খামার ব্যবস্থাপনা নিশ্চিত করতে পুষ্টিরাজ ফিডের উদ্যোগে এবং মেসার্স জান্নাতি পোল্ট্রি অ্যান্ড ফিডের আয়োজনে রাজবাড়ীর গোয়ালন্দে আজ ২০ জুন ২০২৬ এ একটি খামার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে খামারিদের জন্য আধুনিক খামার ব্যবস্থাপনা, সুষম খাদ্য প্রয়োগ, রোগ প্রতিরোধ, উৎপাদন ব্যয় কমানো এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওহিদুজ্জামান, সিনিয়র ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, পুষ্টিরাজ ফিড, বরিশাল জোন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ সালাউদ্দিন আহমেদ সাকিল, হেড অব টেকনিক্যাল সার্ভিস, আরমান ফিডস অ্যান্ড ফিশারিজ লিমিটেড। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে খামারিদের টেকসই উৎপাদন নিশ্চিত করতে সঠিক খাদ্য ব্যবস্থাপনা, বায়োসিকিউরিটি এবং নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের লাভজনকতা নিশ্চিত করা সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মিরাজ উদ্দিন, প্রোপাইটর, মিরাজ পোল্ট্রি। তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন, উন্নত ব্যবস্থাপনা ও মানসম্মত খাদ্য ব্যবহারের মাধ্যমে খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ শওকত ওসমান, প্রোপাইটর, জান্নাতি পোল্ট্রি অ্যান্ড ফিড; ডাঃ মুক্তাদিরুল ইসলাম, টেকনিক্যাল সার্ভিস অফিসার; এবং আশিকুর জামান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, রাজবাড়ী টেরিটোরি।

সেমিনারে স্থানীয় পোল্ট্রি ও প্রাণিসম্পদ খামারিরা অংশগ্রহণ করেন। বক্তারা খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং খামার ব্যবস্থাপনার বাস্তব সমস্যার সমাধান নিয়ে মতবিনিময় করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও উপকারী বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এমন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।