| দেশের প্রাণিসম্পদ ও মৎস্য খাতের অন্যতম প্রতিষ্ঠান ARMAN Feeds & Fisheries Ltd.-এ Deputy General Manager (DGM), Sales & Marketing পদে যোগ দিয়েছেন খাতের অভিজ্ঞ পেশাজীবী মো. সাহিদুর রহমান। তিনি গত ১৫ জুন ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রায় দুই দশকের পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন সাহিদুর রহমান এর আগে দেশের শীর্ষস্থানীয় পোল্ট্রি ও লাইভস্টক প্রতিষ্ঠান কাজী ফার্মস গ্রুপে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিক্রয়, বিপণন, ডিলার নেটওয়ার্ক ব্যবস্থাপনা, ব্র্যান্ড উন্নয়ন এবং বাজার সম্প্রসারণে দক্ষতার পরিচয় দিয়েছেন। নতুন দায়িত্ব গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাহিদুর রহমান ফিড নিউজ বিডি ডট কম এর সম্পাদক মোঃ আল-আমিনকে বলেন, “ARMAN Feeds & Fisheries Ltd.-এর মতো সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রতিষ্ঠানটির নেতৃত্ব, কর্মপরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানটিকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো।” তিনি আরও বলেন, “বাংলাদেশের পোল্ট্রি ও মৎস্য খাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তবে সঠিক পরিকল্পনা, গুণগতমানসম্পন্ন পণ্য, কার্যকর সেবা এবং শক্তিশালী বিপণন ব্যবস্থার মাধ্যমে এই খাতে টেকসই উন্নয়ন সম্ভব। আমি সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে চাই।” নতুন দায়িত্বে তিনি বিক্রয় বৃদ্ধি, ডিলার ও পরিবেশক নেটওয়ার্ক শক্তিশালীকরণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানের বাজার সম্প্রসারণকে অগ্রাধিকার দেবেন বলে জানান। সাহিদুর রহমানের মতে, বর্তমানে খামারিদের সবচেয়ে বড় চাহিদা হলো মানসম্মত পণ্য, কারিগরি সহায়তা এবং নির্ভরযোগ্য সেবা। এ বিষয়ে তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি করা নয়; বরং খামারিদের উৎপাদনশীলতা ও লাভজনকতা বৃদ্ধিতে অংশীদার হিসেবে কাজ করা। খামারিদের আস্থা অর্জনই হবে আমাদের সবচেয়ে বড় সাফল্য।”
ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর বিপণন এবং দ্রুত গ্রাহকসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে এবং সেবার মান উন্নত করতে কাজ করবো।” ARMAN Feeds & Fisheries Ltd.-এর ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তিনি প্রতিষ্ঠানের ডিলার, পরিবেশক, খামারি ও গ্রাহকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বিক্রয় ও বিপণন খাতে দীর্ঘ অভিজ্ঞতা এবং শিল্প সম্পর্কে গভীর জ্ঞানের কারণে মো. সাহিদুর রহমানের যোগদান ARMAN Feeds & Fisheries Ltd.-এর ব্যবসায়িক কার্যক্রমে নতুন গতি ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। |








