বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ৪৩তম নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর ৪৩তম নির্বাহী পরিষদের সভা ০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার রাজধানীর বিএআরসি ভবনের সভাকক্ষ–২ এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ও কাউন্সিল নির্বাহী পরিষদের সভাপতি ড. মোঃ আবদুছ ছালাম।

সভায় কাউন্সিল নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা, চলমান গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতবিনিময় করেন। আলোচ্য বিষয়সমূহ উপস্থাপন করেন বিএআরসি’র সদস্য পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং কাউন্সিল নির্বাহী পরিষদের সদস্য সচিব ড. মোঃ ছায়ফুল্লাহ। সভায় দেশের কৃষি গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।