| বাংলাদেশ কৃষি বিশ্বদ্যালয় (বাকৃবি)’র গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে ০৬ অক্টোবর ২০২৫, সোমবার সকাল ১১.০০টায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একোয়াকালচার নেটওয়ার্ক অব বাংলাদেশ(এএনবি) এর উদ্যোগে বাকৃবি ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট (বিএফারআই) এর যৌথ সহযোগিতায় “নিড ফর দ্য একোয়াকালচার পলিসি অব বাংলাদেশ” শীর্ষক উক্ত কর্মশালায় প্রধান ফেসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির প্রফেসর(অব:) ড. মোঃ আব্দুল ওয়াহাব। উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আলী রেজা ফারুক, প্রফেসর ড. শাহরোজ মাহেন হক, এএনবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএফআরআই এর বিজ্ঞানীবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ মৎস্য খাতের উৎপাদন ও উৎপাদন সিস্টেম, সার্ভিস, মার্কেট এবং ব্যবসা, গবেষণা, সম্প্রসারণ, সহযোগীতা বৃদ্ধিকরণ, জলবায়ু পরিবর্তন প্রভৃতি বিষয়ে আলোকপাত করা হয়।
উল্লেখ্য, উক্ত কর্মশালায় বাকৃবির ফিসারিজ ফ্যাকাল্টির বিভিন্ন শিক্ষক, এম.এস. লেভেলের বিভিন্ন ছাত্র-ছাত্রী এবং বিএফআরআই এর বিভিন্ন বৈজ্ঞানিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। |







