| বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসারবৃন্দের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর ২০২৫ (রবিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ ভবনে আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ডেপুটি রেজিস্ট্রার-১ কৃষিবিদ ড. এ. কে. এম. মাহবুবুর রশীদ গোলাপ।
দোয়া মাহফিলে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, বিভিন্ন শাখা প্রধানসহ প্রশাসনিক ও একাডেমিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাইতুল আমান মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি হারুন-অর-রশিদ দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। |







