জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে উজিরপুরে আলোচনা সভা, স্কুল ফিডিং ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, উজিরপুর, বরিশালের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৩০ নভেম্বর ২০২৫, রোববার উজিরপুর উপজেলার ৮৪ নং রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, স্কুল ফিডিং কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা। আলোচকরা প্রাণিসম্পদ খাতের গুরুত্ব, পুষ্টি নিরাপত্তা, প্রাণীর সঠিক যত্ন ও রোগ প্রতিরোধ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণিসম্পদ ও পশুপাখি সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরতে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে সবাইকে প্রাণিসম্পদ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।