| গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইমপোর্টার্স এন্ড ট্রেডারস অ্যাসোসিয়েশন (বাফিটা)।
বাফিটার মহাসচিব মোঃ গিয়াস উদদীন খান স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, বাফিটা-এর পক্ষ থেকে আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব, মাহবুবুর রহমান-এর আকস্মিক মৃত্যুতে বাফিটা পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর এই অকাল প্রয়াণে দেশ, সমাজ ও রাষ্ট্র একজন দক্ষ, সৎ ও দূরদর্শী প্রশাসনিক ব্যক্তিত্বকে হারালো। জনাব, মাহবুবুর রহমান তাঁর কর্মনিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে যে অবদান রেখে গেছেন, তা জাতির স্মৃতিতে চিরদিন অম্লান হয়ে থাকবে। তিনি ছিলেন একজন মানবিক ও আদর্শবান ব্যক্তি, যার কর্মজীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। |







