বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে ফোয়াব-এর শোক প্রকাশ

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবুর রহমানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব)। সংগঠনটির সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন এক শোকবার্তায় বলেন, মাহবুবুর রহমানের অকাল প্রয়াণে দেশ একজন দক্ষ, সৎ ও দূরদর্শী প্রশাসনিক ব্যক্তিত্বকে হারালো। তাঁর কর্মনিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব জাতির জন্য দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, তিনি ছিলেন একজন মানবিক ও আদর্শবান ব্যক্তি, যার কর্মজীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর এই চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

ফোয়াব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর নিকট তাঁর জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।