বিশ্ব র‍্যাবিস দিবসে শেকৃবিতে ফ্রি র‍্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৯:৩০ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফের নেতৃত্বে এম. মহবুবউজ্জামান একাডেমিক ভবনের সম্মুখে বিশ্ব র‍্যাবিস দিবস উপলক্ষে “ফ্রি র‍্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন–২০২৫”-এর শুভ উদ্বোধন করা হয়।

উপাচার্য তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, বেওয়ারিশ কুকুর ও বিড়ালের ফ্রি ভ্যাকসিনেশন একটি মহৎ উদ্যোগ। মহান আল্লাহতায়ালা এই প্রাণীদের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করেন। বিড়াল অতিরিক্ত ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে আর কুকুর পরিবেশের ময়লা-আবর্জনা খেয়ে পরিবেশকে বাসযোগ্য রাখতে সাহায্য করে।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক। অনুষ্ঠানের সার্বিক সহায়তা করেছে ফার্মা অ্যান্ড ফার্ম লি., এবং সভাপতিত্ব করেন এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।