| ময়মনসিংহ ও গাজীপুর জেলা পোল্ট্রি খামারীদের উদ্যোগে “শীতকালীন পোল্ট্রি ব্যবস্থাপনা ও করণীয়” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০৮ ডিসেম্বর ২০২৫ সোমবার গাজীপুরের শালবন রিসোর্টে, জাতীয় উদ্যানের তৃতীয় গেইটের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ হাইওয়েতে, আয়োজিত এই সেমিনারে দুই জেলার অসংখ্য পোল্ট্রি খামারি অংশগ্রহণ করেন।
শীতকালীন সময়ে খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়োসিকিউরিটি ব্যবস্থা, রোগ প্রতিরোধ এবং উৎপাদনশীলতা বাড়ানোর কার্যকর কৌশল নিয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নেন শামীম আল মামুন, পোল্ট্রি স্কুল বিডির পোল্ট্রি স্পেশালিস্ট; ডাঃ লুৎফর রহমান, সিইও, ভেট কেয়ার ল্যাব, গাজীপুর; এবং ডাঃ মোঃ রফিকুল ইসলাম, লাইভস্টক কনসালটেন্ট, ভেট টেকনোলজি সেন্টার, শ্রীপুর, গাজীপুর। বক্তারা পোল্ট্রি খামার ব্যবস্থাপনায় শীতকালীন চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং খামারিদের করণীয় বিষয়ে কার্যকর ও বাস্তবসম্মত দিকনির্দেশনা প্রদান করেন। সেমিনারের সভাপতিত্ব করেন মোঃ কামাল আহম্মেদ। পুরো আয়োজনকে সফল করতে সহযোগিতা প্রদান করে আস্থা ফিড লিঃ, কোয়ালিটি ফিড লিমিটেড, ডায়মন্ড এগস্ লিমিটেড এবং প্ল্যানেট এগ্রো লিমিটেড। আয়োজকরা জানান, শীত মৌসুমে পোল্ট্রি ব্যবস্থাপনা খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, তাই এই ধরনের জ্ঞানভিত্তিক সেমিনার ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেমিনার শেষে অংশগ্রহণকারীরা বক্তাদের দেয়া পরামর্শ ও কারিগরি জ্ঞানকে অত্যন্ত উপকারী বলে অভিহিত করেন এবং এ ধরনের আয়োজনে তাদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। |








