মালয়েশিয়া ভ্রমণে এলিগেন্ট ফিডের ডিলাররা: কেজিএস গ্রুপের উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ সময়ে কেজিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্রাউন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড এলিগেন্ট ফিড–এর ডিলারদের জন্য আয়োজন করা আনন্দ ভ্রমণের অংশ হিসেবে ২৫ জন ডিলার ও অফিসার মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

ভ্রমণসূচিতে ছিল দেশটির ঐতিহাসিক নগরী মালাক্কা, আধুনিক শহর পুত্রাজায়া, জনপ্রিয় পর্যটনকেন্দ্র গেন্টিং হাইল্যান্ড এবং বিশ্বখ্যাত কুয়ালালামপুর টুইন টাওয়ারসহ বেশ কিছু মনোরম ও আকর্ষণীয় স্থান। পুরো সফরে ডিলাররা অভিজ্ঞতা বিনিময়, টিম বিল্ডিং এবং একে অপরের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ পান।

এই আনন্দ ভ্রমণে দলের নেতৃত্বে ছিলেন এলিগেন্ট ফিডের হেড অব সেলস কৃষিবিদ এস. এম. তানভীর কাওছার এবং হেড অফ অপারেশন সেতু সাহা। তাদের সার্বিক তত্ত্বাবধানে ভ্রমণটি সফলভাবে সম্পন্ন হয়।

কেজিএস গ্রুপ ও ক্রাউন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দীর্ঘদিন ধরে ডিলারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে। মালয়েশিয়া ভ্রমণ সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে উল্লেখযোগ্য একটি উদ্যোগ। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি ডিলারদের জন্য এমন উদ্দীপনামূলক আয়োজন অব্যাহত রাখবে বলে জানানো হয়।