| মিরপুর কৃষিবিদ ওয়েলফেয়ার সোসাইটি আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে তাদের বার্ষিক পিকনিক ও এজিএম আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। মিরপুরের সকল কৃষিবিদদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহকে সামনে রেখে এবার আয়োজনটি আরও বৃহৎ পরিসরে ও প্রাণবন্তভাবে সম্পন্ন হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।
এ বছরের পিকনিক অনুষ্ঠিত হবে পুবাইলের মনোরম বিনোদনকেন্দ্র ‘সি শেল পার্ক, পুবাচল’–এ। পুরো আয়োজনকে সফল ও সুশৃঙ্খল করতে অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন (রেজিস্ট্রেশন) বাধ্যতামূলক করা হয়েছে। চাঁদার পরিমাণ নির্ধারণ:
উল্লেখ্য, এ আয়োজনের সার্বিক সমন্বয় করছেন কৃষিবিদ এস এম তানভীর কাওছার, সদস্য সচিব, ও কৃষিবিদ তসলিম রেজা, আহবায়ক পিকনিক ও এজিএম আয়োজক কমিটি (২০২৫)। তিনি জানান, পরিবার-পরিজনসহ সকল কৃষিবিদদের অংশগ্রহণে এই পিকনিক শুধু বিনোদনই নয়, একে অপরের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, সৌহার্দ্য বৃদ্ধি এবং পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার একটি অনন্য সুযোগ তৈরি করবে। মিরপুর কৃষিবিদ ওয়েলফেয়ার সোসাইটি আয়োজনে সকল সদস্যকে সময়মতো রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে। |







