মিরসরাইয়ে আর বি এগ্ৰো লিমিটেড-এর খামারী সমৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলার মিরসরাই সদর থানায় ব্যবহারে চেরিশ ফিড, সাফল্য নিশ্চিত স্লোগানকে সামনে রেখে শনিবার ১৫ নভেম্বর ২০২৫ আর বি এগ্ৰো লিমিটেড-এর উদ্যোগে “খামারী সমৃদ্ধি কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় খামারীদের প্রাণবন্ত অংশগ্রহণে কর্মশালাটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। উক্ত কর্মশালায় আর বি এগ্ৰো লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল ইসলাম, (এজিএম);  পুষ্টিবিদ সাইফি নাসির, (এজিএম-ফিশ ফিড); ডাঃ মোঃ আহমেদ উল্লাহ, (ডেপুটি টেকনিক্যাল ম্যানেজার); মো: আরিফুল হক চৌধুরী (ডেপুটি ম্যানেজার); মোঃ গোলাম মাহমুদ শাকিল (সিনিয়র এক্সিকিউটিভ) এবং  অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের ডিলার, মেসার্স নবী পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী মোহাম্মদ ওয়াহিদুন নবী।

আধুনিক সময়ের দাবি অনুযায়ী বৈজ্ঞানিক ও যুগোপযোগী পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আর বি এগ্ৰো লিমিটেড দেশের পোল্ট্রি, ক্যাটল ও ফিশ সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণে প্রতিষ্ঠানটির চেরিশ ফিড বর্তমানে খামারিদের আস্থার নাম হয়ে উঠেছে।

কর্মশালায় পোল্ট্রি, ফিশ এবং ক্যাটল পালন বিষয়ে আধুনিক খামার ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার পরিচালনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। খামারিরা এতে অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং নানা জিজ্ঞাসার উত্তর পান।

অনুষ্ঠানে আর বি এগ্ৰো লিমিটেড-এর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের তত্ত্বাবধান ও পরামর্শে কর্মশালাটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে। স্থানীয় খামারিরা এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান এবং চেরিশ ফিডের গুণমান ও কার্যকারিতা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।