| আস্থায় তৃপ্তি, আস্থায় বৃদ্ধি স্লোগানকে সামনে রেখে উত্তরাঞ্চলে ডিলার নেটওয়ার্ককে আরও সুসংহত ও গতিশীল করতে আস্থা ফিড আয়োজন করেছে রিজিওনাল ডিলার’স মিট ২০২৫। গত ১৫ নভেম্বর বগুড়ার মম ইন হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর গিয়াস উদ্দিন খান স্বপন সহ আস্থা ফিডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নর্থ বেঙ্গল জোনের ২০০-রও বেশি ডিলারগণ উপস্থিত ছিলেন।
আলোচনায় উঠে আসে ব্যবসার বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা, বাজার সম্প্রসারণের কৌশল এবং কোম্পানি-ডিলার পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করার নানা দিক। বক্তারা বলেন, ডিলারদের দীর্ঘদিনের শ্রম, বিশ্বাস ও অবদানই আস্থা ফিডের ধারাবাহিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আস্থা ফিডের বাজারে অবস্থান আরও শক্তিশালী করতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। |








