| জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থানীয় পরিবেশক ও খামারিদের ক্ষমতায়নে সিলেট সম্পন্ন হয়েছে আফতাব রিজিওনাল মিট প্রোগ্রাম। শনিবার ১৫ নভেম্বর ২০২৫ দুপুরে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মূল লক্ষ্য ছিল সিলেট অঞ্চলের নিবেদিতপ্রাণ ডিলার ও খামারিদের জন্য গুণগত মানসম্মত ফিড নিশ্চিত করা, যা একই সাথে এন্টিবায়োটিক ও হরমোনমুক্ত নিরাপদ ফিড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের সিইও মাহাবুবুর রহমান সরকার। মার্কেটিং অপারেশন দাউদ হেলাল ফাহিম-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচীত অনুষ্ঠানে আফতাব-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এজিএম টেকনিকাল সেলস (ফিশ) সাব্বির আনোয়ার, নিউট্রিশনিস্ট সৈয়দ আকাশ ও সিলেটের আরএসএম মো: জাকির হোসেন। অনুষ্ঠানে আফতাবের সিলেট রিজিওনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-সেলস টীমের নেতৃবৃন্দ ছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলার পরিবেশকগণ অংশ নেন। |







