| ঢাকা, ০৫ জুলাই ২০২৬: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদে হিট (HEAT) প্রকল্পের আওতায় চলমান শ্রেণিকক্ষ ও শিক্ষণ ল্যাবরেটরির সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে ফিসারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব সংস্কার কার্যক্রমের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, প্রকল্পের আওতায় অনুষদের সকল শ্রেণিকক্ষ এবং প্রতিটি বিভাগের শিক্ষণ ল্যাবরেটরির সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পরিদর্শন দলে নেতৃত্ব দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, পরিচালক (আইসিটি) অধ্যাপক ড. জামিলুর রহমান এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ড. মোঃ জামশেদ আলম । পরিদর্শন শেষে উপস্থিত অতিথিবৃন্দ সংস্কার কাজের মান ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। |







