বগুড়ায় পাওয়ার ফিডস অ্যান্ড পোল্ট্রি ফিড লিমিটেড-এর ডিলার ও খামারি সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া জেলার কাহালু, বীরকেদার, বারমাইল এলাকার গার্ডেন ভিউ রিসোর্টে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) পাওয়ার ফিডস অ্যান্ড পোল্ট্রি ফিড লিমিটেড-এর উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ডিলার ও খামারি সম্মেলন”।

সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, পরিচালক, ফ্যাক্টরি ম্যানেজার, হেড অব মার্কেটিংসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত খামারি ও ডিলাররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের প্রাণিসম্পদ খাতের বর্তমান সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, খামারি ভাইদের সঠিক দিকনির্দেশনা, মানসম্মত ফিড, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং যৌথ উদ্যোগই পারে এ খাতকে আরও শক্তিশালী করতে। খামারিদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে কোম্পানির কর্ণধাররা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং খামারিদের নানা প্রশ্নের জবাব দেন।

সম্মেলনে অংশগ্রহণকারী খামারিরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা খোলামেলা আলোচনা করেন। এতে করে সমাধান খোঁজার পথ আরও সুগম হয়। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সম্মেলন নিয়মিত আয়োজন করলে খামারি ও কোম্পানির মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক তৈরি হবে।

আয়োজকরা বলেন, “আমরা বিশ্বাস করি— একসাথে পথ চললেই সম্ভব টেকসই ও লাভজনক খামার শিল্প গড়ে তোলা।” দিনব্যাপী এ সম্মেলন শেষে খামারিদের মাঝে কৃতজ্ঞতা স্বরূপ উপহার প্রদান করা হয়।