| পাবনা জেলার ঈশ্বরদীতে এ্যাডভান্স পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিঃ-এর উদ্যোগে “পোল্ট্রি ব্যবস্থাপনা ও রোগ বালাই” বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে স্থানীয় একটি স্থানে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলো বিসমিল্লাহ ভেটেরিনারি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভান্স গ্রুপের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানটির সভাপতি ছিলেন মুলাডুলির সফল খামারি মোঃ আব্দুল মালেক (লিটন)। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভান্স গ্রুপের পরিচালকগণ যথাক্রমে মোঃ নাজমুস সাকিব ও মোঃ কামাল হোসেন; ডিজিএম মোঃ জামিউল হক ও বিসমিল্লাহ ভেটেরিনারি এর সত্ত্বাধিকারী মোঃ বিপ্লব হোসেন। এছাড়া অন্যান্য আলোচকদের পাশাপাশি ট্রাও নিউট্রিশন এর কান্ট্রি ডিরেক্টর ডাঃ মোঃ আমজাদ হোসেন আলোচনা করেন। সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে পোল্ট্রি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে খামারগুলোতে রোগবালাই নিয়ন্ত্রণ ও সঠিক ব্যবস্থাপনা না হলে খামারিরা ক্ষতির মুখে পড়েন। তাই নিয়মিত টিকা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে স্থানীয় খামারিরা অংশগ্রহণ করে তাদের নানা প্রশ্ন ও অভিজ্ঞতা শেয়ার করেন। আয়োজনটি প্রাণবন্ত আলোচনায় ভরপুর হয়ে ওঠে। |







