| “একাওর ফিড সময়ের সেরা ফিড” স্লোগানকে সামনে রেখে আলাল পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেড-এর উদ্যোগে গতকাল ০৯ নভেম্বর ২০২৫ এক ব্যতিক্রমধর্মী খামারী ও ডিলার সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৪০০-এর অধিক খামারী ও ডিলারের প্রাণবন্ত উপস্থিতিতে সমাবেশটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউট্রিশনিস্ট মোঃ কামরুজ্জামান কাইয়ুম, জিএম (নিউট্রিশন), আলাল গ্রুপ। তিনি খামার ব্যবস্থাপনা, মানসম্মত ফিড ব্যবহারের গুরুত্ব এবং খামারীদের লাভজনক উৎপাদন বাড়াতে ‘একাওর ফিড’-এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মামুন আলম, ডিজিএম (হেড অব সেলস), আলাল গ্রুপ। তিনি মাঠ পর্যায়ের ডিলার ও খামারীদের প্রতি কোম্পানির কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিক্রয় ও সেবা কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বঙ্গের দুই অঞ্চল ম্যানেজার — ডাঃ মোঃ ইমরান হোসেন (ম্যানেজার, দক্ষিণ বঙ্গ-১) এবং মোঃ সিরাজুল ইসলাম (ম্যানেজার, দক্ষিণ বঙ্গ-২)। তারা নিজ নিজ অঞ্চলের বাজার পরিস্থিতি, খামারীদের সফলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সকল ডিলার ও খামারীগণ অংশগ্রহণ করেন। তারা ফিডের গুণগত মান, সময়মতো সরবরাহ ও কোম্পানির সেবার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
আলাল পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেড-এর পক্ষ থেকে জানানো হয়, খামারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং ফিডের মান উন্নয়নে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |








