খামারীদের উন্নয়নে আর বি এগ্ৰো লিমিটেডের “খামারী সমৃদ্ধি কর্মশালা” অনুষ্ঠিত

“ব্যবহারে চেরিশ ফিড, সাফল্য নিশ্চিত”— এই স্লোগানকে সামনে রেখে আজ ১০ অক্টোবর ২০২৫ আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় আর বি এগ্ৰো লিমিটেড-এর উদ্যোগে “খামারী সমৃদ্ধি কর্মশালা” অনুষ্ঠিত হয়। স্থানীয় খামারীদের প্রাণবন্ত অংশগ্রহণে কর্মশালাটি ছিল আনন্দঘন ও সফল। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আর বি এগ্ৰো লিমিটেড-এর ডিলার মেসার্স ঈমন পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী মোহাম্মদ মুবদিউল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক যুগে সঠিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং প্রাণিজ প্রোটিনের ঘাটতি পূরণে আর বি এগ্ৰো লিমিটেডের চেরিশ ফিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের পোল্ট্রি, ক্যাটল ও ফিশ উৎপাদন ব্যবস্থায় চেরিশ ফিড একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে খামারীদের আস্থা অর্জন করেছে। বক্তারা আরও জানান, চেরিশ ফিড আধুনিক পরীক্ষাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুনামধন্য পুষ্টিবিদদের তত্ত্বাবধানে সর্বোচ্চ মানসম্পন্ন ফিড উৎপাদনে প্রতিশ্রুতিবদ্ধ।

কর্মশালায় আধুনিক পদ্ধতিতে বৈজ্ঞানিক উপায়ে পোল্ট্রি, ফিশ ও ক্যাটল পালন, খামার ব্যবস্থাপনা, পুষ্টি এবং উৎপাদন বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। এসময় খামারীদের মধ্যে থেকে মো. ঈমাম হোসেন ফিড ও বাচ্চার দাম সহনীয় পর্যায়ে রাখার অনুরোধ জানান এবং বর্তমানে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং বন্ধের বিষয়ে কোম্পানির পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আর বি এগ্ৰো লিমিটেড-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ কে. এম. গোলাম রসুল (সিনিয়র এজিএম); মোঃ সাইফি নাসির (এজিএম-ফিশ ফিড); ডা. মোঃ আনোয়ার হোসেন (সিনিয়র ডেপুটি টেকনিক্যাল ম্যানেজার); মোঃ হূমায়ন কবির (ডেপুটি ম্যানেজার); মোঃ মাসরুর হাসান (সিনিয়র এক্সিকিউটিভ অফিসার) সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ডিলার ও খামারিগন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন কৃষিবিদ কে. এম. গোলাম রসুল।