| ৪০তম বিসিএস লাইভস্টক ক্যাডার এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ ১৩ জানুয়ারি ২০২৬ এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের অনুমোদনের মাধ্যমে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. আশরাফুজ্জামান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কৃষিবিদ মো. আবু সাঈদ হাসান নয়ন।
কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. আনোয়ার পারভেজ ও ডা. তাহমিদ হাসান ইমতিয়াজ। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষিবিদ নাইমুর রহমান জয়, ডা. মো. মেজবাবুল হোসেন, ডা. ইমাম আল হোসাইন এবং ডা. মো. আনোয়ার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. সেমন্ত কুমার ভৌমিক, ডা. মো. মাহফুজ আলম, কৃষিবিদ মো. মেহেদী হাসান ও ডাঃ মোঃ মহিউদ্দিন। সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মো. নাজমুল হাসান শাওন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সাংগঠনিক সম্পাদক: ডা. মো. মুসা মিয়া, ডা. মাসুম বিল্লাহ, কৃষিবিদ মোঃ রুবেল হোসেন ও ডাঃ মোঃ জাকিরুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক: ডা. মো. আসাদুজ্জামান আসিফ; দপ্তর সম্পাদক: কৃষিবিদ সাজু আহমেদ রুবেল; সহ-দপ্তর সম্পাদক: ডা. মো. মাহফুজুর রহমান; প্রচার সম্পাদক: কৃষিবিদ রজব আলী; সহ-প্রচার সম্পাদক: ডা. সুমন মিয়া মামুন। এছাড়াও বিষয়ভিত্তিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন— কোষাধ্যক্ষ: কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম; উপ-কোষাধ্যক্ষ: ডা. সুলতান; অর্থ বিষয়ক সম্পাদক: ডা. এ জেড এম খালেদ জুলফিকার; ক্রীড়া বিষয়ক সম্পাদক: ডা. সাজ্জাদ হোসেন; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: ডা. নবনীতা সরকার তন্বী; আইন বিষয়ক সম্পাদক: ডা. মো. আবু তারেক; শিক্ষা ও সাহিত্য সম্পাদক: ডা. শিরাজ উদ্দিন; নারী বিষয়ক সম্পাদক: ডা. সারাহ তাসনুভা প্রীতি; তথ্য ও প্রযুক্তি সম্পাদক: ডা. মো. সাদেকুর রহমান; সমাজ কল্যাণ সম্পাদক: ডা. মো. ওয়ালিউল হোসেন; পরিবেশ বিষয়ক সম্পাদক: ডা. মো. খায়রুল ইসলাম; আপ্যায়ন বিষয়ক সম্পাদক: ডা. তৌহিদুল হোসেন; প্রাণী কল্যাণ সম্পাদক: ডা. মো. আরিফুল ইসলাম। কমিটির উপদেষ্টা পরিষদে আছেন ডা: মো. আমিরুল ইসলাম সোহাগ; কৃষিবিদ জাকির হোসেন; ডা: শাহরিয়ার মাহমুদ আরমান; ডা: শ্যামল কুমার চৌধুরী; ডা: মো. ইউসুফ আলী সরকার; ডা: মো. আব্দুল করিম; কৃষিবিদ মো. মাসুদুর রহমান; ডা: পল্লব বৈশ্য ও ডা: মো. দেলোয়ার হোসেন ছামীদ। নবগঠিত কমিটির সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন ডা. মোছাঃ তানিয়া সরকার, ডা. সুব্রত সিকদার, ডা. মো. ফারুক হোসেন ও কৃষিবিদ রিফাত জাহান। উল্লেখ্য, এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের পক্ষে ডা. শাহরিয়ার মাহমুদ আরমান কমিটির অনুমোদন দেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও ক্যাডার সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে। |







